বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ শেখাতে ব্র্যাক শিক্ষাতরী ভান্ডারিয়ায়
নদীতে বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ নামের তিনটি ইঞ্জিনচালিত তরী নোঙর করা। প্রতিটি তরী সাজানো ছিল সংশ্লিষ্ট বিষয়ের উপকরণ দিয়ে। ভান্ডারিয়া পোনা নদীর লঞ্চঘাটে এভাবেই নৌকা সাজিয়ে এক পাঠদান কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
রবিবার বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক ব্র্যাক জেলা সমন্বয়ক মো. হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, ব্র্যাক শিক্ষা তরীর প্রজেক্ট ম্যানেজার প্রদিপ কুমার রায়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু নাসের প্রমুখ।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান, গণিত ও মূল্যবোধ তিনটি তরী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শুক্রবার ছুটির দিন ছাড়া ১৩ নভেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তরীগুলো শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। তরী তিনটিতে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ, গণিতের সূত্রসমূহ এবং শিশুদের মানবিক ও মূল্যবোধ বিষয়ক বিভিন্ন প্রদর্শনী রয়েছে। এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা হাতে কলামে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন সূত্র ও থিওরি দেখতে এবং শিখতে পারবে।
