Saturday, November 2nd, 2024
জমি সংক্রান্ত বিরোধে
স্বরূপকাঠীতে মা-ছেলেকে হাতুড়ি পেটা প্রতিপক্ষের
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উমা রানি ঘোষ (৩২) এবং প্রশান্ত দাস (১৬) নামে দুই মা-ছেলেকে হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যার পরে উপজেলার কৌড়িখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মা ও ছেলের মধ্যে উমা রানির অবস্থা গুরুতর। হাসপাতারের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান, উমার অবস্থা অনেকটা গুরুতর। মাথায় বেশ আঘাত দেখা যাচ্ছে। আহত উমার ভাই সত্যজিৎ ঘোষের অভিযোগ, প্রতিবেশি ইমরান, হালিম, লোকমান ও আরিফ গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলমান।বিস্তারিত পড়ুন
পিরোজপুর জাতীয় সমবায় দিবস পালিত
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে পিরোজপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় সার্কিট হাউস থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিযে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় অফিসার পংকজ কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় অফিসার মো. মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব হাওলাদার, গণমুক্তি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন সরদার,বিস্তারিত পড়ুন
