প্রধান সূচি

ফেসবুকে লোভনীয় পোষ্টের ফাঁদে ফেলে প্রতারণা : ভুক্তভোগীর টাকা উদ্ধার করে দিল পিরোজপুর পুলিশ

অনলাইনে কেনা-কাটায় কম দামে পণ্য দেওয়ার ফেসবুকে লোভনীয় পোষ্টের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার ঘটনায় ভুক্তভোগী এক যুবতির টাকা উদ্ধার করে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ভুক্তভোগী কলেজ ছাত্রী তন্নী আক্তারের হাতে উদ্ধারকৃত ৩০ হাজার টাকা তুলে দিয়েছেন। তন্নী আক্তারের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে।
পুলিশ জানায়, তন্মী আক্তার গত ৮ সেপ্টেম্বর ফেজবুকে ‘ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার’ নামক একটি অনলাইন কেনা-কাটার পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখে ১টি সেগুন কাঠের খাট, ১টি সেগুনের ওয়াল সুকেজ, ১টি ওয়ারড্রপ, ১টি ড্রেসিং টেবিল বাবদ পোস্টে দেয়া বিকাশ নম্বরে বিভিন্ন সময়ে ৩০ হাজার ২৫৯ টাকা প্রদান করেন। উক্ত পণ্যগুলোর বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। প্রতারকচক্র ডেলিভারী ম্যান ও কুরিয়ার সার্ভিসের লোক সেজে বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে এবং পণ্যের ডেলিভারীর ছবি প্রেরণ করে তন্নীর আস্থা অর্জন করে প্রতারণা করতে থাকে এবং টাকা হাতিয়ে নেয়।
তন্নীর দেওয়া অভিযোগের ভিত্তিতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন তথ্য প্রযুক্তি সহায়তায় নড়াইল জেলার কালিয়া উপজেলায় প্রতারক চক্রকে সনাক্ত করে এবং তন্নীর কাছ থেকে নেওয়া ৩গ হাজার টাকা উদ্ধার করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, তন্নী আক্তারের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রকে সনাক্ত করে টাকা উদ্ধার করা হয়েছে। দ্রæতই প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, উক্ত প্রতারক চক্র নড়াইল সদর, কালিয়া, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকোরিয়াসহ বিভিন্ন এলাকায় বসে অনলাইনে ‘ইলিশ বাড়ি চাঁদপুর’, ‘দারাজ বেবী বাইক’, ‘ল্যাপটপ বাজার’ ইত্যাদি বিভিন্ন লোভনীয় পোস্ট দিয়ে, পণ্য কুরিয়ারের ছবি দিয়ে ও ডেলিভারীম্যান পরিচয় দিয়ে মানুষের আস্থা তৈরি করে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়। প্রতারকচক্র বাজারমূল্য থেকে অনেক কম দামে বিভিন্ন পণ্যের মূল্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনলাইনে তাদের প্রতরণার ব্যবস্থা করে চলছে।
তিনি পিরোজপুর জেলাবাসীকে অনলাইনে মুখরোচক ও লোভনীয় পোস্ট দেখে পণ্য অর্ডারে আরো সতর্ক ও সচেতন থাকার জন্য অনুরোধ জানান। এছাড়া কেউ এ ধরণের ডিজিটাল প্রতারণা বা হয়রানির শিকার হলে পিরোজপুর পুলিশকে জানানোর আহবান জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial