Thursday, October 3rd, 2024
শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল : মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, শেখ হাসিনার সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মত দিনের ভোট রাতে নিত। শেখ হাসিনার সরকার ভেবেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্ত আজ শেখ হাসিনাসহ তার দলের নেতারাই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছেন। বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার করারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরওবিস্তারিত পড়ুন
বশেমুরবিপ্রবিপিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এ ২০২৩-২৪ স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. অলক কুমার সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বশেমুরবিপ্রবিপিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্মাতক (সম্মান) প্রথম বর্ষে প্রথম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস (প্রথম ক্লাস) আগামী ২৮ অক্টোবর ২০২৪ তারিখ সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। এছাড়া বিভাগসমূহ এবং সংশ্লিষ্ট সকলকে নিজ অবস্থান থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করারবিস্তারিত পড়ুন
ফেসবুকে লোভনীয় পোষ্টের ফাঁদে ফেলে প্রতারণা : ভুক্তভোগীর টাকা উদ্ধার করে দিল পিরোজপুর পুলিশ
অনলাইনে কেনা-কাটায় কম দামে পণ্য দেওয়ার ফেসবুকে লোভনীয় পোষ্টের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে টাকা নেওয়ার ঘটনায় ভুক্তভোগী এক যুবতির টাকা উদ্ধার করে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের ভুক্তভোগী কলেজ ছাত্রী তন্নী আক্তারের হাতে উদ্ধারকৃত ৩০ হাজার টাকা তুলে দিয়েছেন। তন্নী আক্তারের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামে। পুলিশ জানায়, তন্মী আক্তার গত ৮ সেপ্টেম্বর ফেজবুকে ‘ইত্যাদি ফার্নিচার মৌলভীবাজার’ নামক একটি অনলাইন কেনা-কাটার পেইজে ফার্নিচারের লোভনীয় পোস্ট দেখে ১টি সেগুন কাঠের খাট, ১টি সেগুনের ওয়াল সুকেজ, ১টি ওয়ারড্রপ, ১টি ড্রেসিং টেবিল বাবদবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বিএনপির অফিস ভাংচুরের অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা : গ্রেফতার-৪
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) বিএনপির ক্যাম্প ভাংচুর, আগুন সন্ত্রাস, মারধরের অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৮জন নামীয়সহ অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে উপজেলা যুবদল নেতা মো. আসাদ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশ মামলার আসামীদের মধ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহিদুল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা মো. কবির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মিন্টু ফকির এবং ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মুহিদ মাহামুদকে গ্রেফতার করেছে। মামলার নামীয় অন্যান্য আসামীদের মধ্য উল্লেখযোগ্য নেতারা হলেন, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেকবিস্তারিত পড়ুন
