পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি
পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এক দফা দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ পিরোজপুর।
এদিকে, কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। হাসপাতালের জরুরী বিভাগ, আইসিইউ, সিইসিইউ, ডায়ালাইসিস ইউনিটগুলোতে দায়িত্বরত কয়েকজন নার্স সেবা প্রদান করেন। অন্যরা তাদের কর্মসূচি পালন করেন।
Please follow and like us:
« আন্তর্জাতিক প্রবীন দিবসে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
