Tuesday, October 1st, 2024
কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ডের সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প : ৬ বছরেও শেষ হয়নি কাজ
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪ কোটি ৫১ লক্ষ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভিত্তি প্রস্তরের ৬ বছরেরও কাজ শুরু না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করছে। পাইলিং এর জন্য নামে মাত্র কিছু বøক ও জিও ব্যাগ ৪ বছর আগে নির্মাণ করে খাদ্য গুদামের সামনে রেখে দেওয়া হয়। বøকগুলো এখন শ্যাওলা পড়ে আবর্জনার স্তুপে পরিনত হয়েছে। কবে নাগাদ পাইলিং এর কাজ শুরু হবে, তাও কেউ সঠিকভাবে বলতে পারে না। সন্ধ্যার তীব্র ভাঙ্গন বর্তমান থাকায় যেকোন সময় বিলীন হতে পারে কাউখালীর খাদ্য গুদামের ৫টি ভবন। কাউখালীর খাদ্যবিস্তারিত পড়ুন
কাঁঠালিয়ায় ব্র্যাক শিক্ষা তরী উদ্বোধন
ঝালকাঠির কাঁঠালিয়ায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা তরীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্র আউরা নদী ঘাটে এ তরীর উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মো. সাহেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. দেলোয়ার হোসেন, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেনবিস্তারিত পড়ুন
বৃদ্ধ দম্পত্তিকে ঘর থেকে বের করে দিয়ে জমি দখলের অভিযোগ সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে
সুখ রঞ্জন হালদার (৭০), স্ত্রী সবিতা মিস্ত্রী (৫০) দুইটি কন্যা সন্তানের জনক জননী। শরীরের নানা রোগ শোকে বেশি সময় অসুস্থ থাকতে হয় সবিতার স্বামীকে। মেয়ে জামাইদের সহায়তায় টেনেটুনে চলে তাদের পরিবার। অভাব যেন তাদের নিত্য দিনের সঙ্গি। গত ২১ সেপ্টেম্বর সকালে ওই অসহায় দম্পত্তিকে এক কাপড়ে নিজ বসতঘর থেকে জোরপূর্বক বের করে দিয়ে ভিটেমাটি দখল নেয়ার অভিযোগ পাওয়া গেছে এলাকার প্রভাবশালী সাবেক ইউপি সদস্য মো. সোবাহান মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের ৬নং ওয়ার্ডে। তবে সোবাহান মিয়ার ভাষ্যন খরিদা সূত্রে ওই জমির মালিক তিনি। আদালতে মামলা করেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি
পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের এক দফা দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রত্যাহার করে অনতিবিলম্বে উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য নার্সদের মধ্য থেকে মহাপরিচালক, পরিচালক ও কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে পদায়ন করার দাবি জানিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ পিরোজপুর। এদিকে, কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা। হাসপাতালের জরুরী বিভাগ, আইসিইউ, সিইসিইউ, ডায়ালাইসিস ইউনিটগুলোতে দায়িত্বরত কয়েকজন নার্স সেবা প্রদান করেন। অন্যরা তাদের কর্মসূচি পালন করেন।
আন্তর্জাতিক প্রবীন দিবসে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা
পিরোজপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। ‘মর্যাদাপূর্ন বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীন পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ শ্লোগানকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো ইকবাল করিব। আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, প্রবীন ব্যক্তিবর্গসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
