আন্তর্জাতিক প্রবীন দিবসে পিরোজপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা
পিরোজপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। ‘মর্যাদাপূর্ন বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীন পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এ শ্লোগানকে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো ইকবাল করিব।
আলোচনা সভায় সরকারী কর্মকর্তা, প্রবীন ব্যক্তিবর্গসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে আইসক্রীম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি »
