প্রধান সূচি

পিরোজপুরে জেলা আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানসহ, জেলা ও উপজেলা পর্যায়ের আইসিটি অফিসারগণ, পিরোজপুর জেলার ফ্রিলান্সিং প্রশিক্ষক ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ। সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি অফিসার মো. আবুল হাসান।
সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখার বিষয় গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল নথি ব্যবহার বৃদ্ধি, হার পাওয়ার প্রশিক্ষণ এর মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান তৈরি, আইসিটি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ডি-সেট সেন্টার নির্মাণ অগ্রগতি, ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে ৩০০ জন নতুন ফ্রিলান্সার তৈরি, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের আয় অনলাইন সিস্টেম হালনাগাদ করণ, সরকার ই-মেইল ব্যবহার ও সাইবার নিরাপত্তা প্রভৃতি বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial