Wednesday, September 25th, 2024
নতুন বাংলাদেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস
বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তরুণরা জীবন দিয়েছে। তাদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। খবর বাসসের। ড. মুহাম্মদ ইউনূস বলেন, তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা এই সুযোগ হারাতে চাই না। বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এটি বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৫০তম বছর উদযাপনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাবের অভিযান
অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ সিকদার গ্রেফতার
পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহাগ সিকদারকে (৩১) গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। গ্রেফতারকৃত সোহাগ পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার মো. শাহাদাৎ সিকদারের ছেলে। সে পিরোজপুরের একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করেছে র্যাব। র্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞতিতে জানানো হয়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাবের একটি আভিযানিক দল পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে সোহাগ সিকদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে জেলা আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের অফিস প্রধানসহ, জেলা ও উপজেলা পর্যায়ের আইসিটি অফিসারগণ, পিরোজপুর জেলার ফ্রিলান্সিং প্রশিক্ষক ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ। সভা সঞ্চালনা করেন জেলা আইসিটি অফিসার মো. আবুল হাসান। সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ রাখার বিষয় গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল নথি ব্যবহার বৃদ্ধি, হার পাওয়ারবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়া টেন্ডার জমাদানে বাঁধা : দুই গ্রুপের হট্টগোল
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য, স্টেশনারী ও ধোলাইয়ের তিন গ্রুপের টেন্ডারের দরপত্র জমাদানে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মৃধার ভাগ্নে ইসতিয়াক আহমেদ মিশাতের বিরুদ্ধে। এতে ঠিকাদাররা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন এবং স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হট্টগোল শুরু হয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাজী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শহীদুল ইসলাম ও জাইফা এন্টারপ্রাইজের আসাদুজ্জামান সোহেল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন গ্রুপের টেন্ডার জমাদানের মঙ্গলবার ছিল শেষ দিন। নিয়ম অনুযায়ী আমরা সকালে টেন্ডার জমা করতে যাই। এ সময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শামীমবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পঁচাদীঘিতে কেমিক্যাল দিয়ে মাছ ধরার প্রস্তুতি : ফুসে উঠেছে এলাকাবাসী
দেশের উপকূলীয় জেলার অন্যতম জেলা বাগেরহাট। এ জেলায় খাবার পানির তীব্র সংকট রয়েছে। খাবার বা সুপেয় পানির জন্যে এ জেলার মানুষ পুকুরের পানি ব্যবহার করে থাকে। সুপেয় পানির জন্য খ্যাত রয়েছে, বাগেরহাটের হযরত খানজান আলী (রহ:) এর আমলে তারই খননকৃত বাগেরহাট শহরের পাশে ‘পঁচা দীঘি’। আর এ পঁচা দীঘি বাগেরহাট পৌরবাসীর সুপেয় পানির রিজার্ভ ট্যাংকি হিসাবে খ্যাত। এই দীঘি থেকে পানি নিয়ে জীবন বাঁচান হাজার হাজার এলাকাবাসী। এ দিঘিতে বরশি দিয়ে মাছ ধরার প্রস্তুতি নেওয়ায় ফুসে উঠেছে এলাকাবাসী। ২৬ ও ২৭ সেপ্টেম্বর এই দুইদিন ১১৫টি ঘাটে মোট ২৬ লক্ষ ৪৫বিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ব্যবসায়ী মো. শামীম হাওলাদার সাদ্দামের (৩৮) এর মরদেহ উপজেলা পরিষদ সংলগ্ন দোকান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তার স্বজনরা তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায়। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পৌর শহরের লক্ষিপুরা মহল্লার মালেক হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত সে বাড়ীতে ফিরে না যাওয়ায় তার স্বজনরা দোকানে খুঁজতে এসে দেখতে পায় দোকানের সার্টার টানা, তবে দোকানের দরজার গøাস লক করা ছিল। পরে দরজারবিস্তারিত পড়ুন
