প্রধান সূচি

মঠবাড়িয়া টেন্ডার জমাদানে বাঁধা : দুই গ্রুপের হট্টগোল

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য, স্টেশনারী ও ধোলাইয়ের তিন গ্রুপের টেন্ডারের দরপত্র জমাদানে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মৃধার ভাগ্নে ইসতিয়াক আহমেদ মিশাতের বিরুদ্ধে। এতে ঠিকাদাররা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েন এবং স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হট্টগোল শুরু হয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাজী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শহীদুল ইসলাম ও জাইফা এন্টারপ্রাইজের আসাদুজ্জামান সোহেল বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন গ্রুপের টেন্ডার জমাদানের মঙ্গলবার ছিল শেষ দিন। নিয়ম অনুযায়ী আমরা সকালে টেন্ডার জমা করতে যাই। এ সময় উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শামীম মৃধার ভাগ্নে ইসতিয়াক আহমেদ মিশাত ছাত্রলীগের কিছু ক্যাডার নিয়ে আমাদের টেন্ডার জমাদানে বাঁধা দেয়। একপর্যায়ে অন্যান্য ঠিকাদাররা এর প্রতিবাদ করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সহয়তায় আমরা টেন্ডার জমা দেই।
এ ব্যাপারে ইসতিয়াক আহমেদ মিশাত জানান, টেন্ডারের বিষয়টি আমরা সমন্বয় করতে চেয়েছিলাম। কিন্তু হাজী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শহীদুল ইসলাম সিনিয়রদের কথা উপেক্ষা করে টেন্ডার জমা করতে গেলে কে বা কারা তাকে বাঁধা দেয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী এ.কে.এম রাসেল জানান, টেন্ডারের দরপত্র জমাদানের সময় ঠিকাদারদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial