মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, হারুন অর রশিদ তালুকদার, রিয়াজুল আলম ঝনো, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, আবু হানিফ খান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু ও সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। বক্তারা মাদক, কিশোর গ্যাং, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
Please follow and like us:
« নাজিরপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন »
