প্রধান সূচি

নাজিরপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) মো. মাসুম বিল্লাহ, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, খালিদ হাসান সজল, মো. আলতাফ হোসেন বেপারী, মো. সোহেল শিকদার, আতিয়ার রহমান চৌধুরী, রফিকুল ইসলাম, হাসানাত ডালিম প্রমুখ।
বক্তারা বর্তমান সময়ের চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, চুরি, ডাকাতিসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial