Thursday, August 29th, 2024
বাগেরহাটে জোরপূর্বক কৃষকের জমি দখল
বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ-ভাটখোলা গ্রামে জোরপূর্বক কৃষকের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী হেমায়েত নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সরকার পরিবর্তন হওয়ার পরে রাতারাতি তারকাটার বেড়া ও মালিকানার পক্ষে দেওয়া সাইনবোর্ড ভেঙ্গে ফেলে দিয়ে দখল নিয়েছেন এই ব্যক্তি। এমনকি জমির মালিকের জামাতার কাছে চাঁদাও দাবি করেছেন তিনি। এর আগেও ওই ব্যক্তি ২০০১ সালের দিকে একই জমি দখল করেছিলেন। তখন জমির কাগজপত্র যাচাই বাছাই করে হেমায়েতকে জমি থেকে বের করে দিয়েছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আবারও দখল হওয়ায় হাতাশা প্রকাশ করেছেন জমির মালিক আবাদ এলাকার বাসিন্দা প্রায়ত জীতেন্দ্রনাথ বন্দোপধ্যায়ের ছেলে শ্যামা প্রসাদবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন
পিরোজপুরের ইন্দুরকানীতে এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষ শাহ আলম ও উপাধ্যক্ষ মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৪টি নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বৃহস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমিকে আহবায়ক, উপজেলা এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুনকে সদস্য সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বড়ালকে সদস্য করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, হারুন অর রশিদ তালুকদার, রিয়াজুল আলম ঝনো, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, আবু হানিফ খান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু ও সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। বক্তারা মাদক, কিশোর গ্যাং, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
নাজিরপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা (এ্যাসিল্যান্ড) মো. মাসুম বিল্লাহ, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম, খালিদ হাসান সজল, মো. আলতাফ হোসেন বেপারী, মো. সোহেল শিকদার, আতিয়ার রহমান চৌধুরী, রফিকুল ইসলাম, হাসানাত ডালিম প্রমুখ। বক্তারা বর্তমান সময়ের চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, চুরি, ডাকাতিসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ আলোচনাবিস্তারিত পড়ুন
