প্রধান সূচি

ইন্দুরকানীতে মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

পিরোজপুরের ইন্দুরকানীতে এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষ শাহ আলম ও উপাধ্যক্ষ মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৪টি নিয়োগে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বৃহস্পতিবার উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমিকে আহবায়ক, উপজেলা এলজিইডি প্রকৌশলী লায়লা মিথুনকে সদস্য সচিব ও জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বড়ালকে সদস্য করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক বলেন, ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এর বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিবে। মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক রিয়াজুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয় অধ্যক্ষ শাহ-আলম বলেন, ২০২২ সালে মাদরাসায় অফিস সহকারী দুইজন, আয়া ও নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। তার মধ্যে তিন নিয়োগ মাদরাসার সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন নিয়েছে। অফিস সহকারীর একটি পদে আমার ছেলেকে নিয়োগ দিয়েছি। আমি দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জড়িত না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial