প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশের

পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের জন্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার উদ্য্যেগে পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ গণসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারিমপুর। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রকে কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দল মত নির্বিশেষে সকলের আধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে কারণে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন করতে হবে। যারা অন্যায় এবং জুলুম করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশেকে ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তোলতে হবে। দেশের কোন স্থানে মূর্তি (ভাস্কর্য) স্থাপন করা যাবে না। এ ধরণের শরিয়তবিরোধী কাজ মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয়। এটি কোরআন ও সুন্নাহকে অমান্য করা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ বাদশা জোমাদ্দারের সভাপতিত্বে ও মুফতি রেদওয়ানুল করীমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান, ভান্ডারিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ সুলাইমান মিয়া, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial