Monday, August 26th, 2024
ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশের
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের জন্য গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া শাখার উদ্য্যেগে পৌর শহরের সার্কিট হাউসের সামনে এ গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারিমপুর। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রকে কল্যাণমূখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দল মত নির্বিশেষে সকলের আধিকার প্রতিষ্ঠা করতে হবে। যে কারণে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন করতে হবে। যারা অন্যায় এবং জুলুমবিস্তারিত পড়ুন
বন্যাদুর্গতদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে পিরোজপুরে জন্মাষ্টমীর উৎসব পালিত
দেশের বন্যাদূর্গতদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে পিরোজপুরে জন্মাষ্টমীর উৎসব পালিত হয়েছে। জন্মাষ্টমীর শোভাযাত্রার পূর্বে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পিরোজপুর শহরের শ্রী শ্রী মদন মোহণ জিঁউর মন্দির প্রাঙ্গনে সোমবার সকাল সাড়ে ১১টায় এই বিশেষ প্রার্থনায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেয়। প্রার্থনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমীর এক বিশাল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রাজারহাটের রাধা গোবিন্দ মন্দিরে এসে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. সেলিম হোসেন, অতিরিক্তবিস্তারিত পড়ুন
