পিরোজপুরে সাংবাদিকদের সাথে দৈনিক সমকাল প্রকাশক’র মতবিনিময় সভা
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকাল প্রত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ, হা’মীম গ্রæপের উর্ধ্বতন কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি এডভোকেট মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক ব্যুারো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি শফিউল হক মিঠু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সাম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, সমকাল সুহদ সমাবেশ এর সাধারণ সম্পাদক মো. পারভেজ আকন।

এসময় পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও দৈনিক সমকাল ‘সুহৃদ সমাবেশ’ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ এবংদ, হা’মীম গ্রæপের উর্ধ্বতন কর্মকর্তা এ কে এম মাহফুজুল হককে পিরোজপুর প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
