প্রধান সূচি

Monday, June 24th, 2024

 

কাউখালীতে কৃষকদের মাঝে সার, বীজ ও নারিকেল চারা বিতরণ

পিরোজপুরের কাউখালীতে আমন ধান আবাদ বৃদ্ধি ও বসতবাড়িতে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও রাসায়নিক সার এবং নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার এসব কৃষি উপাদান তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা’র সভাপতিত্বে বিরতণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টুসহ শতাধিক কৃষকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সাংবাদিকদের সাথে দৈনিক সমকাল প্রকাশক’র মতবিনিময় সভা

পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন দৈনিক সমকাল পত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকাল প্রত্রিকার প্রকাশক আবুল কালাম আজাদ, হা’মীম গ্রæপের উর্ধ্বতন কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউএনবি প্রতিনিধি এডভোকেট মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক ব্যুারো প্রধান মুনিরুজ্জামান নাসিম আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন


স্মৃতির আয়নায় …

বারান্দা, রেলিং, কার্নিশ, ছাঁদ ছুঁয়ে স্মৃতিরা, সবই আছে আগেরই মত। এলোমেলো ভাবনায় ছুঁয়ে যায় অবেলায়। মাঠ ঘাট প্রান্তর তুমিহীন চৌরাস্তা। পরে আছে সাইকেল, আধপোড়া সিগারেট, পরে আছে ধূসর রঙের এশট্রেটায় নিভে যাওয়া মোমবাতি ; জানালা, দেয়াল, আলমারী বয়ে যাওয়া স্মৃতি। নীল আকাশ, নিকোষ কালো মেঘ বৈশাখী ঝড় ; আধজ্বলা ল্যাম্পপোষ্ট দাঁড়িয়ে সেখানে। ঘুমহীন দু’চোখ কষ্টের আলাপন, থেমে গেছে কোলাহল থেমে গেছে রাখালী বাঁশি। সবটুকু জুড়ে স্মৃতির মন্দিরে, পূজার থালায় সাজিয়ে রাখা কথার ফুলঝুড়ি। পড়ন্ত বিকেল, স্তব্ধ সন্ধ্যা, ঘুমহীন রাত শুধু নেই তুমি আজ।


স্বরূপকাঠীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো বিধবা নারীর মুদি দোকান

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ব্যাসকাঠি গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক অসহায় বিধবা মহিলার একটি মুদি দোকানসহ সম্পূর্ন মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। রবিবার গভীর রাতে উপজেলা গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। আগুনে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অসহায় মহিলার নাম নেহারুন বেগম। তিনি ওই ইউনিয়নের রাজবাড়ী আবাসনের বাসিন্দা। ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার ওই অসহায় মহিলাকে দোকানটি চালাতে দিয়েছিলেন। এ ব্যাপারে দোকান মালিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত মহিলার ছেলে মো. মিলন শেখবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত : আহত ৪

পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামে আজ সোমবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ ২ জন পথচারী নিহতসহ ৪ জন পথচারী আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- গৃহবধু ঝুমাইয়া আক্তার (৩২) ও তার ভাগ্নি হাওয়া (৭)। ঝুমাইয়া আক্তার ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী এবং শিশু হাওয়া আবু হাসান হাওলাদারের মেয়ে। গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পিকাআপ ভ্যান (বরিশাল মেট্রো ন ১১-০৮-০৪) ও এর চালক তোফায়েল হোসেনকে আটক করেছে। সে সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার তুয়ার ডাঙ্গা গ্রামের মোত্তালেব গাইনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial