প্রধান সূচি

ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত : আহত ৪

পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ ইকড়ি গ্রামে আজ সোমবার সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ ২ জন পথচারী নিহতসহ ৪ জন পথচারী আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- গৃহবধু ঝুমাইয়া আক্তার (৩২) ও তার ভাগ্নি হাওয়া (৭)। ঝুমাইয়া আক্তার ইকড়ি গ্রামের হোসেন সাহেবের স্ত্রী এবং শিশু হাওয়া আবু হাসান হাওলাদারের মেয়ে।
গুরুতর আহত ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পিকাআপ ভ্যান (বরিশাল মেট্রো ন ১১-০৮-০৪) ও এর চালক তোফায়েল হোসেনকে আটক করেছে। সে সাতক্ষিরা জেলার আশাশুনি উপজেলার তুয়ার ডাঙ্গা গ্রামের মোত্তালেব গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাড়ে ৭টায় দিকে স্বজনদের চট্টগ্রামগামী বাসে উঠিয়ে দিতে ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ি নামক স্থানে সড়কের পাশে গাছে ওপর বসে বাসের অপেক্ষা করছিলেন এরা। এ সময় মঠবাড়িয়া থেকে আসা মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ এর কাজে নিয়োজিত (বরিশাল মেট্রো-ন-১১-০৮০৪) একটি পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থ’লে অন্ত:সত্বা ঝুমাইয়া বেগম (৩২) ও তার ভাগ্নি শিশু হাওয়া আক্তার (৭) নিহত হয়। এসময় আরও ৪ পথচারী আহত হন। এরা হচ্ছেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫), হাফিজা আক্তার মিষ্টি (২৮), হোসেন সাহেব (৩২)। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial