প্রধান সূচি

স্মৃতির আয়নায় …

বারান্দা, রেলিং, কার্নিশ, ছাঁদ ছুঁয়ে স্মৃতিরা,
সবই আছে আগেরই মত।
এলোমেলো ভাবনায়
ছুঁয়ে যায় অবেলায়।
মাঠ ঘাট প্রান্তর তুমিহীন চৌরাস্তা।
পরে আছে সাইকেল,
আধপোড়া সিগারেট,
পরে আছে ধূসর রঙের এশট্রেটায়
নিভে যাওয়া মোমবাতি ;
জানালা, দেয়াল, আলমারী বয়ে যাওয়া স্মৃতি।
নীল আকাশ, নিকোষ কালো মেঘ
বৈশাখী ঝড় ;
আধজ্বলা ল্যাম্পপোষ্ট দাঁড়িয়ে সেখানে।
ঘুমহীন দু’চোখ কষ্টের আলাপন,
থেমে গেছে কোলাহল
থেমে গেছে রাখালী বাঁশি।
সবটুকু জুড়ে স্মৃতির মন্দিরে, পূজার থালায়
সাজিয়ে রাখা কথার ফুলঝুড়ি।
পড়ন্ত বিকেল, স্তব্ধ সন্ধ্যা, ঘুমহীন রাত
শুধু নেই তুমি আজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial