প্রধান সূচি

আমি এমনই …

তুমি আমাকে যে ভাবে দেখছো,
আমি মোটেই অমন না।
আরো গুছানো আরো পরিপাটি।
তুমি আমাকে যেমন ভাবো,
আমি একদমই সে রকম না।
চোখে কাজল পরি কপালে টিপ দেই,
ভাবছো খুব লাজুক আমি,
মোটেই না।
আমি গাছে উঠি, মাছ ধরি, সাতাঁর কাটি মনের সুখে।
তুমি ভাবছো একি বলছি ?
ঠিকই বলছি, দেখতে সুন্দর না।
তাতে কি ! এখনো প্রেমে পড়ি।
ভালোবেসে মরে যাই !
স্বপ্ন ফেরী করি রোজ প্রভাতে।
এই ই আমি।
একবার কবিতা হয়ে দেখ
পুরোটাই আবৃত্তি করবো তোমাকে।
আমিও কুঁজো ভরে জল তুলবো,
স্নানে তোমার।
সেই সাজ বেলা ফিরবে যখন ঘরে,
আমি তখন দু’বেণী করে, দেখবে সামনে তোমার।
আর কি চাই, ? আখি পল্লবে না হারাই !!

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial