প্রধান সূচি

বাগেরহাটে বাস-মোটর সাইকেল সংঘর্ষ : শিশুসহ নিহত-২

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা এক নারী গুরুত্বর আহত হয়েছেন।
খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটর সাইকেলযোগে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহদেবেরে দোকান নামক স্থালে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটর সাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র (অজ্ঞাতনামা) ঘটনাস্থল নিহত হন। এসময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুত্বর আহত হন। তিনি আশংকাজনক বলে চিকিৎসকরা জানান।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মরদেহ উদ্ধার করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, বাসের সাথে মোটর সাইকেলে সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial