Saturday, June 22nd, 2024
বাগেরহাটে বাস-মোটর সাইকেল সংঘর্ষ : শিশুসহ নিহত-২
বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এসময় মোটর সাইকেলে থাকা এক নারী গুরুত্বর আহত হয়েছেন। খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে পটুয়াখালী থেকে মোটর সাইকেলযোগে তিন আরোহী যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার মাহদেবেরে দোকান নামক স্থালে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র (অজ্ঞাতনামা) ঘটনাস্থল নিহত হন। এসময় নিহত খলিলুর রহমানেরবিস্তারিত পড়ুন
