প্রধান সূচি

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে পিরোজপুরে ছাত্রলীগের পতাকা পদযাত্রা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে এবং ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে পতাকা পদযাত্রা করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
সোমবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, সাবেক সহ-সভাপতি শিবলী রহমান শুভ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুপান্ত হালদার, সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম অপুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পতাকা পদযাত্রায় ছাত্রলীগের নেতৃবৃন্দ ফিলিস্তিনে গণহত্যা বন্ধসহ ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial