Monday, May 6th, 2024
ড. জেকিল ও মি. হাইড চরিত্রে অভিনয়, অতঃপর প্রধানমন্ত্রীর ধমক
সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুই নিরাপরাধ বাংলাদেশি হত্যায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কড়া প্রতিবাদ বেশ মনপূত হয়েছে দেশের মানুষের। কারণ সচেতন মানুষের সুর মিলেছে প্রধানমন্ত্রীর ওই প্রতিবাদে। শেখ হাসিনা বলেন, একের পর এক বাংলাদেশি মারা যাচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু সেই অর্থে বিচার হচ্ছে না। একই রকম তথ্য দিচ্ছে দেশ বিদেশের পত্র পত্রিকার পরিসংখ্যান। একটি দেশের প্রধানমন্ত্রী হিসাবে, এরকম কঠোর উচ্চারণ না করে তাঁর উপায় কী? কারণ সর্বোচ্চ মানবাধিকার রক্ষার সাইনবোর্ড সামনে রেখে যুক্তরাষ্ট্র যেখানে মানবাধিকার ভাঙছে, সেটা দেখাও স্নায়ুবিক অত্যাচার। আর তিনিতো একজন প্রধানমন্ত্রী। একটি দেশের অভিভাবক। নিউ ইয়র্কের বাফেলোতে ইউসুফ এবং বাবুলের মৃত্যুরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন
পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে বোরো ধান সমলয় চাষাবাদে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক মো. নজরুল ইসলাম। এ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফ মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সদস্য নিপুন মন্ডল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোরঞ্জন মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন, কম্বাইনবিস্তারিত পড়ুন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে পিরোজপুরে ছাত্রলীগের পতাকা পদযাত্রা
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে এবং ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে পতাকা পদযাত্রা করেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ। সোমবার বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন ও পথযাত্রা করেন। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল, সাবেক সহ-সভাপতি শিবলী রহমান শুভ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুপান্ত হালদার, সাধারণ সম্পাদক রাব্বি ইসলাম অপুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। পতাকা পদযাত্রায় ছাত্রলীগের নেতৃবৃন্দ ফিলিস্তিনে গণহত্যা বন্ধসহ ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিবিস্তারিত পড়ুন
