প্রধান সূচি

বাসা ভাড়ার নেওয়ার নামে ...

পিরোজপুরে বাসাবাড়ির মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

পিরোজপুরে বাসা ভাড়া নেওয়ার নাম করে অভিনব কায়দায় বাসা-বাড়ির মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে চলছে।
গত কয়েকদিনে পুরুষ মহিলার যৌথ একটি প্রতারক চক্র পিরোজপুর শহরসহ শহরতলীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে স্বর্ণের হার, চেইন, রুলি (বালা), কানের দুল, আংটি হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা পিরোজপুর থানায় জিডি করেছেন।
ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, স্বর্ণের কারিগর এর কাজ করে কথা বলে একজন পুরুষ ও একজন মহিলা বাসা ভাড়ার নেওয়ার জন্য বাড়ির গৃহকত্রীর সাথে কথা বলে। এসময় তারা সাথে করে দুটি প্লাষ্টিকের বালতি ও দুটি প্লাষ্টিকের টুল নিয়ে আসে। বাসা ভাড়া হলে অন্য মালামাল নিয়ে আসবে বলে জানায়। পরে বাসা দেখে পছন্দ হয় বলে জানিয়ে চাহিদাকৃত ভাড়ায় রাজী হয়ে যায় ভাড়াটিয়া সেজে আসা ঐ প্রতারক চক্র। এ সময় তারা ভাড়ার অগ্রিম হিসেবে এক হাজার টাকাও পরিশোধ করে দেয়। পরে বাড়ির গৃহকত্রীর গলায়, হাতে থাকা স্বর্ণলংকার পরিস্কার করে দেওয়ার কথা বলে। একই সাথে তাদের সাথে থাকা বালতিতে নিজেদের নিয়ে আসা ইমিটেশনের অলংকার পরিস্কার করতে থাকে। এসময় সরল বিশ্বাসে বাড়ির গৃহকত্রী তার স্বর্ণালংকার পরিস্কার করতে দিলে তা পরিস্কার করার ফাঁকে সুযোগ বুঝে প্রতারক চক্রটি আসল স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় এবং তাদের সাথে আনা নকল অলংকার বালতি ও টুলসহ ফেলে রেখে যায়।
এভাবে অভিনব কায়দায় বাড়িওয়ালীদের কাছ থেকে স্বর্ণলংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় উত্তর কৃষ্ণনগর গ্রামের আসমা আক্তার, পৌর শহরের মুসলিম পাড়া এলাকার খবির উদ্দিন হাওলাদার পিরোজপুর সদর থানায় দুটি জিডি করেছেন।
মুসলিম পাড়া এলাকার বাসিন্দা খবির উদ্দিন হাওলাদার জানান, তার বাসার রুম ভাড়া নেওয়ার কথা বলে একজন পুরুষ ও একজন মহিলা এসে স্বর্ণের অলংকার পরিস্কার করে দেওয়ার কথা বলে তার স্ত্রীর কাছ থেকে ১ ভড়ি ৫ আনা ওজনের একটি স্বর্নের চেইন নিয়ে গেছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial