প্রধান সূচি

পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর নব-গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের একটি হোটেলে নবগঠিত কমিটির সভাপতি মো. শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক সাইদুল হক, সহ-সভাপতি মো. হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মামুন সিকদার ও এম. এ জামান প্রমুখ।
উল্লেখ্য, সরকারী কর্মচারী মো. শাহ আলম হাওলাদারকে সভাপতি এবং সাইদুল হককে সাধারণ সম্পাদক করে জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর ২০২৪-২৬ সালের কার্যকালের ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial