প্রধান সূচি

Saturday, May 4th, 2024

 

পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর নব-গঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের একটি হোটেলে নবগঠিত কমিটির সভাপতি মো. শাহ আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক সাইদুল হক, সহ-সভাপতি মো. হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মামুন সিকদার ও এম. এ জামান প্রমুখ। উল্লেখ্য, সরকারী কর্মচারী মো. শাহ আলম হাওলাদারকে সভাপতি এবং সাইদুল হককে সাধারণ সম্পাদক করে জেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এর ২০২৪-২৬ সালের কার্যকালের ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।


শেখ হাসিনার নেতৃত্ব ও মার্কিন থিঙ্কট্যাংকের প্রশংসা

গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে মার্কিন কর্মকর্তাদের স্বীকৃতি বাংলাদেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যার মাধ্যমে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা হয়েছে। অতি সম্প্রতি মার্কিন থিঙ্কট্যাংক- দ্য আটলান্টিক কাউন্সিল কর্তৃক উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা সরকারের স্বীকৃতি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের একটি সন্ধিক্ষণকে নির্দেশ করছে, যার মাধ্যমে মসৃণ শাসন ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সময়-কালের সূচনা হবে। আটলান্টিক কাউন্সিলে প্রকাশিত প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি এবং বাংলাদেশের ২০২৪ সালের সাধারণ নির্বাচনের একজন স্বাধীন বিদেশি পর্যবেক্ষক গৌতম লাহিড়ী একটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial