Sunday, May 5th, 2024
পিরোজপুরের ভান্ডারিয়ায় জেপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেনের মনোনয়ন পত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার ও পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায়। অপরদিকে বৈধতা পেয়েছে অপর ৩ চেয়ারম্যান প্রার্থী ও ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী মো. মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র চাচাতো ভাই। মাহিবুল হোসেন জাতীয় পার্টি জেপি’র ভান্ডারিয়া উপজেলাবিস্তারিত পড়ুন
মাদক সম্রাট মাসুদ র্যাবের অভিযানে গ্রেফতার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী পিরোজপুরের কুখ্যাত মাদক সম্রাট মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদকে (৫৯) গ্রেফতার করেছে র্যাব-৮ এবং র্যাব-১০ এর যৌথ অভিযানিক দল। তাকে পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৮ বরিশাল এবং র্যাব-১০ এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গত ২ মে ঢাকা জেলার বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সম্রাট মো. মাহফুজুর রহমান ওরফে মাসুদকে গ্রেফতার করা হয়। রবিবার র্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ০৫/১১/২০১৭ তারিখে ঢাকা মহানগরীর শাহবাগ থানার তোপখানা এলাকায়বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ক্লাশের ভিতরে মাথা ঘুরিয়ে পড়ে গেলেও পানি খেতে দেননি শিক্ষিকা
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) প্রচন্ড গরমে তানজিলা নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী ক্লাশে মাথা ঘুরিয়ে পড়ে গেলেও পানি খেতে দেননি সহকারি শিক্ষিকা রিতা রানি মৃধা। শনিবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। তানজিলা গরমে ক্লাসের ভিতরে মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে। এসময় তার সহপাঠি ক্লাসে উপস্থিত শিক্ষিকা রিতা রানিকে তানজিলার অসুস্থতার কথা বলে পানি আনতে বাহিরে যেতে চায়। শিক্ষিকা তানজিলারঅসুস্থতার কথা শুনেও জবাবে তিনি বলেন, ঘণ ঘণ বাইরে যাওয়া যাবে না। এখন বাইরে যাওয়ার দরকার নেই। মরে যদি মরুক। ওরকম দুই চারটা মরলে কিছুই হবে না। অসুস্থ শিক্ষার্থীবিস্তারিত পড়ুন
বাসা ভাড়ার নেওয়ার নামে ...
পিরোজপুরে বাসাবাড়ির মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র
পিরোজপুরে বাসা ভাড়া নেওয়ার নাম করে অভিনব কায়দায় বাসা-বাড়ির মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটে চলছে। গত কয়েকদিনে পুরুষ মহিলার যৌথ একটি প্রতারক চক্র পিরোজপুর শহরসহ শহরতলীর বিভিন্ন এলাকার বাসা-বাড়ি থেকে স্বর্ণের হার, চেইন, রুলি (বালা), কানের দুল, আংটি হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা পিরোজপুর থানায় জিডি করেছেন। ভুক্তভোগী ও জিডি সূত্রে জানা গেছে, স্বর্ণের কারিগর এর কাজ করে কথা বলে একজন পুরুষ ও একজন মহিলা বাসা ভাড়ার নেওয়ার জন্য বাড়ির গৃহকত্রীর সাথে কথা বলে। এসময় তারা সাথে করে দুটি প্লাষ্টিকের বালতি ও দুটি প্লাষ্টিকের টুল নিয়ে আসে।বিস্তারিত পড়ুন
