প্রধান সূচি

পিরোজপুরে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার ৩২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন।
সোমবার বিকেল ৪টায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নি অফিসার মো. মিজানুর রহমান বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial