প্রধান সূচি

পিরোজপুরে হিটস্ট্রোকে সেলুন শ্রমিকের মৃত্যু

পিরোজপুর জেলা শহরের ক্লাব রোডে স্বপন শীল (৪৫) নামে এক সেলুন শ্রমিক হিটস্ট্রোকে মারা গেছেন। রবিবার দিবাগত রাতে শিকারপুরস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে ভোররাতের দিকে তার মৃত্যু ঘটে।
স্বপনের শ্যালক সেলুন শ্রমিক দুলাল শীল জানান, তার ভগ্নিপতি স্বপন শীল সারাদিন সেলুনে গরমের মধ্যে কাজ করে ঘরে ফিরে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত গভীর হওয়ায় তার কোন চিকিৎসা করা সম্ভব হয়নি।
স্বপনের এই আকস্মিক মৃত্যুতে শহরের সকল সেলুন সোমবার সারাদিন বন্ধ ছিলো বলে জানান সেলুন শ্রমিক সমিতির উপদেষ্টা ঝন্টু শীল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial