প্রধান সূচি

Monday, April 22nd, 2024

 

পিরোজপুরে ৩ উপজেলায় ৩২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার ৩২ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন। সোমবার বিকেল ৪টায় মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নি অফিসার মো. মিজানুর রহমান বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। পিরোজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নাজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


পিরোজপুরে হিটস্ট্রোকে সেলুন শ্রমিকের মৃত্যু

পিরোজপুর জেলা শহরের ক্লাব রোডে স্বপন শীল (৪৫) নামে এক সেলুন শ্রমিক হিটস্ট্রোকে মারা গেছেন। রবিবার দিবাগত রাতে শিকারপুরস্থ বাসায় অসুস্থ হয়ে পড়লে ভোররাতের দিকে তার মৃত্যু ঘটে। স্বপনের শ্যালক সেলুন শ্রমিক দুলাল শীল জানান, তার ভগ্নিপতি স্বপন শীল সারাদিন সেলুনে গরমের মধ্যে কাজ করে ঘরে ফিরে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রাত গভীর হওয়ায় তার কোন চিকিৎসা করা সম্ভব হয়নি। স্বপনের এই আকস্মিক মৃত্যুতে শহরের সকল সেলুন সোমবার সারাদিন বন্ধ ছিলো বলে জানান সেলুন শ্রমিক সমিতির উপদেষ্টা ঝন্টু শীল।


উপজেলা নির্বাচন

বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির বহিস্কার আদেশের ঘোষণা থাকা সত্ত্বেও নির্বাচনের মাঠে আছেন অন্তত ৩০ নেতা কর্মী। নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করেই মাঠে থাকছেন তারা। তবে কেউ কেউ মনোনয়ন প্রত্যাহারের কথা ভাবলেও অধিকাংশই নির্বাচন করার কথা জানিয়েছে। আর কেন্দ্র বলছে, যারা দলীয় পদে নেই তারা নির্বাচনে অংশ নিলে বিএনপির কিছু করার নেই। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বহিষ্কৃত নেতারা হলেন- পটুয়াখালী সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণবিস্তারিত পড়ুন


দোষ কি সব প্রকৃতির ?

ঈদ এবং নববর্ষের ছুটি পেরিয়েছে সপ্তাহ আগে। কিন্তু ঢাকা এখনও আগের চেহারায় ফেরেনি। রাস্তায় এখনও ছুটির আমেজ। প্রথম কারণ হলো, ঈদ এবং নববর্ষের ছুটির সাথে মিলিয়ে অনেকে বাড়তি ছুটি নিয়েছিলেন। ফলে ছুটিতে যারা ঢাকার বাইরে গিয়েছিলেন, তাদের সবাই এখনও ফেরেননি। দ্বিতীয় কারণ হলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনও খোলেনি। তবে সবচেয়ে বড় কারণ হলো দেশজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহ। প্রচন্ড গরমে বিপর্যস্ত জনজীবন। অতি জরুরি কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশজুড়ে চলছে তিনদিনের হিট অ্যালার্ট। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial