প্রধান সূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, পৌরসভার মেয়র হাবিবুর রহমান শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বিভিন্ন সরকারী বেরসকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ১১টায় জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনীর উপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial