প্রধান সূচি

Sunday, March 17th, 2024

 

স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগৎপট্টি গ্রামে অগ্নিকান্ডে রাজমিস্ত্রী মো. হানিফ মিয়ার বসতঘর পুড়ে গেছে। রবিবার ভোররাতে সেহরির সময় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা। ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে তারা সেহরি খেয়ে বিছানায় যান। এমন সময় ঘরের চালের উপরের একপাশ থেকে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেন। মুহুর্তে আগুনের লেলিহান শিখায় চারপাশে আগুন ধরে যায়। এসময় ঘরের লোকজন জীবন বাঁচাতে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে যান। ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটেবিস্তারিত পড়ুন


রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকে রুখতে হবে এখনই

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে গণতান্ত্রিক অনুশীলনের এক নতুন যাত্রা শুরু হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবার পরে এটা প্রত্যাশা করা হয়েছিল যে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির নিরলস অগ্রগতির দিকে এগিয়ে যাবে। তবে দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে সরকারের মধ্যে উন্নয়নের তীব্র আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও ষড়যন্ত্রের একটি অশুভ ছায়া লুকিয়ে রয়েছে, যারা দেশের উন্নয়নের গতিপথকে বাধাগ্রস্ত করতে চায়। দেশ যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অনুঘটকরা নিজেদের ঘৃণ্য লাভের জন্য দেশের অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য বদ্ধপরিকর। এই গোষ্ঠী বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী গোপনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে একরাতে খামারের ১৩ গরু লুট

পিরোজপুরে একরাতে খামারে থাকা ১৩টি গরু লুটের ঘটনা ঘটেছে। পিরোজপুর সদর উপজেলা শিকদার মল্লিক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জুজখোলা গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অস্ত্রের মুখে গরু খামারের মালিক ও শ্রমিকের হাত-পা, চোখ-মুখ বেঁধে রেখে দুস্কৃতিকারীরা গরুগুলো ট্রাকে উঠিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় গরুর মালিক পিরোজপুর সদর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেছেন । এদিকে, একসাথে এতোগুলো গরু লুটের ঘটনায় এলাকায় গরুর মালিক ও খামারিদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে। একই সাথে এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক দেখা দিয়েছে। গরুর মালিক মো. রিয়াজ হাওলাদার বলেন, শনিবার রাতবিস্তারিত পড়ুন


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস, পৌরসভার মেয়র হাবিবুর রহমান শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পন করেন। পরে বিভিন্ন সরকারী বেরসকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করাবিস্তারিত পড়ুন


আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। আজ জাতীয় শিশু দিবস। দিবসটি পালন উপলক্ষে সারাদেশের ন্যায় পিরোজপুরেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবেও উদযাপিত হয়। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৭ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী ভবন ও স্ববিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial