প্রধান সূচি

প্রিজন ভ্যানের চালককে মারধর

জেলা পরিষদের সাবেক সদস্যসহ গ্রেফতার-৬

পিরোজপুরে আসামী বহনকারী পুলিশের প্রিজন ভ্যানের গতিরোধ করে চালককে মারধরের অভিযোগে পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনসহ নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামী করে পিরোজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রিজন ভ্যানের ইনচার্জ এসআই মো. কামরুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃতরা হল- জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমন (৩৮), নয়ন সেখ (২৬), আলী হাসান লিয়ন (৩২), সাদ্দাম সেখ (৩২), আলী ইমাম অনি (২৮) এবং জাকারিয়া আল জাওয়াব (২৫)। এদের সকলের বাড়ি পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায়।
জানা গেছে, বৃহষ্পতিবার বিকেলে জেলার মঠবাড়িয়া আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলার ১০ জন আসামী নিয়ে পুলিশে একটি প্রিজন ভ্যান পিরোজপুর জেলা কারাগারে আসতেছিল। পথিমধ্যে সন্ধ্যা পোনে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া ডাক্তারবাড়ী এলাকায় পিরোজপুর-পাড়েরহাট সড়কে মোটর সাইকেলকে সাইড দেওয়ার বিষয়কে কেন্দ্র করে প্রিজনভ্যানের গতিরোধ করে গাড়ির চালক পুলিশ কনেষ্টবল সাজেদুল করিমের সাথে বাকতিন্ডায় জড়িয়ে পড়ে মোটর সাইকেলের আরোহী জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো জাকির হোসেন খান ও সঙ্গীয় লোকজন। একপর্যায়ে তারা পুলিশ কনেষ্টবল সাজেদুল করিমকে বেদম মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার পরে ভাইজোড়া ডাক্তারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। ঘটনার পর থেকে জাকির হোসেন খান পলাতক রয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি মো. আশিকুজ্জামান জানান, পুলিশের প্রিজনভ্যানের গতিরোধ করে গাড়ির চালককে মারধর ও সরকারী কাগে বাধা সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতারকৃতদেরসহ নামীয় ৮জন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামী করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial