প্রধান সূচি

Friday, March 15th, 2024

 

পিরোজপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা

সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে নৌকার কর্মী-সমর্থকরা

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভপতি একেএমএ আউয়ালের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হচ্ছেন সংসদ সদস্য শ ম রেজাউল করিমের কর্মী সমর্থক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে কুপিয়ে অথবা পিটিয়ে আহত করছে সশস্ত্র ক্যাডার বাহিনী। নৌকার কর্মী-সমর্থকদের ওপর একের পর এক হামলায় চরম আতঙ্কে রয়েছে নৌকার সমর্থকরা। যে কোনো সময় বড় ধরণের ঘটনার শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১১টায় পৌরসভার সামনে হামলার শিকার হয় নৌকা সমর্থক সাব্বির আহম্মেদ। প্রকাশ্য দিবালোকে আউয়ালের ক্যাডাররা সাব্বির আহম্মেদকে উপর্যুপরিবিস্তারিত পড়ুন


প্রিজন ভ্যানের চালককে মারধর

জেলা পরিষদের সাবেক সদস্যসহ গ্রেফতার-৬

পিরোজপুরে আসামী বহনকারী পুলিশের প্রিজন ভ্যানের গতিরোধ করে চালককে মারধরের অভিযোগে পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমনসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ৬ জনসহ নামীয় ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৭/৮জনকে আসামী করে পিরোজপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রিজন ভ্যানের ইনচার্জ এসআই মো. কামরুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতরা হল- জেলা পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম সুমন (৩৮), নয়ন সেখ (২৬), আলী হাসান লিয়ন (৩২), সাদ্দাম সেখ (৩২), আলী ইমাম অনি (২৮) এবংবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৪ মাছ ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে চলতি রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং করা হয়েছে। শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. স্বজল মোল্লার নেতৃত্বে এ মনিটরিং করা হয়। এসময় উপজেলার দক্ষিন বাজারের মাছ বাজারে সামুদ্রিক মাছে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো এবং পঁচা মাছ বিক্রির অভিযোগে ৪ মাছ ব্যবসায়ীকে ৫শ’ টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় প্রায় ৮০ কেজি রং মেশানো মাছ জব্দ করে নস্ট করা হয়েছে। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানোসহ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial