প্রধান সূচি

পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার কদমতলায় ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে হবি শেখ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হবি শেখ ওই ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।
নিহত কৃষকের ভাগ্নে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো জমিতে পানি দেওয়ার জন্য তার মামা হবি শেখ খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে জমিতে যায়। পরে অনেক সময় হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গিযে দেখতে পায় তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখ তার জমিতে দেয়া ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে হবি শেখ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরে পরে রয়েছে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। অবৈধভাবে বিদ্যুৎ ফাঁদ দেয়ার করনেই কৃষক হাবি শেখের মৃত্যু হয়েছে বলে দাবী নিহত হবি শেখের পরিবারের সদস্যদের।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. জুলফিকার আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial