প্রধান সূচি

Monday, March 4th, 2024

 

তবে কি বিএনপি ভুল স্বীকার করবে ?

প্রধান বিচারপতির বাসায় হামলাসহ নাশকতার ১০ মামলায় গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের জনগণ সব সময় গণতন্ত্রের পক্ষে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব।’ এরপর গত ১৯ ফেব্রুয়ারি রাতে গুলশানের ফিরোজায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ফখরুল। এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তারের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। এর বাইরে গত ২ মার্চ গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকেবিস্তারিত পড়ুন


সমকাল জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে সোমবার অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে কদমতলা জর্জ হাই স্কুল এন্ড কলেজ। চুড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে কদমতলা জর্জ হাই স্কুল এন্ড কলেজের স্বর্না মনি রায়। বিতর্ক প্রতিযোগিতার প্রথমপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


কাউখালীতে অগ্নিঝুঁকিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান

বেইলি রোডে আগুন ট্র্যাজেডির পর নড়েচড়ে বসেছে কাউখালীর উপজেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে কাউখালীর বিভিন্ন এলাকার রেস্তোরা ও প্রতিষ্ঠানে অভিযান শুরু করেছে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো স্বজল মোল্লা। তাকে সহযোগিতা করেন কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা, জরুরি বহির্গমন সিঁড়ি রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে কিনা, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়টি নজরদারি করা হয়।


পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু

পিরোজপুর সদর উপজেলার কদমতলায় ধানের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে হবি শেখ (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক হবি শেখ ওই ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে। নিহত কৃষকের ভাগ্নে নাসির হাওলাদার জানান, প্রতিদিনের মতো জমিতে পানি দেওয়ার জন্য তার মামা হবি শেখ খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে জমিতে যায়। পরে অনেক সময় হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গিযে দেখতে পায় তাদের প্রতিবেশী কৃষক বেলায়েত শেখবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial