কাউখালীতে অগ্নিঝুঁকিতে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান
বেইলি রোডে আগুন ট্র্যাজেডির পর নড়েচড়ে বসেছে কাউখালীর উপজেলা প্রশাসন। সোমবার দুপুর থেকে কাউখালীর বিভিন্ন এলাকার রেস্তোরা ও প্রতিষ্ঠানে অভিযান শুরু করেছে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো স্বজল মোল্লা। তাকে সহযোগিতা করেন কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় প্রতিষ্ঠানের অনুমোদন আছে কিনা, জরুরি বহির্গমন সিঁড়ি রয়েছে কিনা, নিরাপদ স্থানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে কিনা, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং ঝুঁকির বিষয়টি নজরদারি করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন »
