প্রধান সূচি

সমকাল জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা

ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে সোমবার অনুষ্ঠিত হয়েছে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা।
পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতায় ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে কদমতলা জর্জ হাই স্কুল এন্ড কলেজ। চুড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে কদমতলা জর্জ হাই স্কুল এন্ড কলেজের স্বর্না মনি রায়।
বিতর্ক প্রতিযোগিতার প্রথমপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিনা আফরোজ, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না।


সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. পারভেজ আকন। অনুষ্ঠান পরিচালনা করেন সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস।


প্রতিযোগিতায় মডারেটর ও বিচারকের দায়িত্ব পালন করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, পিরোজপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শিরিনা আফরোজ, পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক শাহানা আকতার, পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রভাষ কুমার পাল।


প্রতিযোগিতায় জেলার ৬টি বিদ্যালয় অংশ গ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো- পিরোজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভান্ডারিয়া বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পুখরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং কদমতলা জর্জ হাই স্কুল এন্ড কলেজ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial