প্রধান সূচি

স্বরূপকাঠীতে অগ্নিকান্ড : ১৩ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রতক্ষ্যদর্শী বাসষ্ট্যান্ডের পাহারাদার মালেক মিয়া জানান, রাত আনুমানিক ১.২০ মিনিটের দিকে জাকিরের বন্ধ দোকান থেকে ধোয়ার কুন্ডলি দেখতে পান। কাছে গিয়ে দেখতে যাওয়ার মধ্যে মুহুর্তে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। ডাক চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পানি মারতে থাকে। ততক্ষনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের দোকানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে কাজ কাজ শুরু করে। ততক্ষনে ওই জায়গার লোকাল বাস কাউন্টার, ভাতের হোটেল, ঔষধের দোকান, চায়ের দোকানসহ ১৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে আমিসহ র সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
ক্ষতিগ্রস্থ একটি ভাতের হোটেলের মালিক মো. খলিল মিয়া বলেন, আগুনে আমার ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দোকানে ক্যাশে জমি কেনার জন্য এক লক্ষ ২০ টাকা ছিল। এছাড়াও দোকানে ফ্রিজ,আসবাবপত্রসহ বেশ মালামাল ছিল।
ক্ষতিগ্রস্থ চায়ের দোকানদার মো. নুরুল ইসলাম বলেন, আগুনে আমার দোকানের ফ্রিজ ভর্তি মাল, সুকেসসহ সব মালামাল শেষ। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস এবং বানারীপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আমাদের এক ঘন্টা সময় লেগেছে। রাত তিনটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৪টি চা ও কনফেকশনারি, ৩টি চায়ের দোকান, একটি ফার্মেসী, দুইটি হোটেল, একটি মুদি, একটি স্টেশনারি ও ফোন ফ্যাক্স এবং একটি বাস কাউন্টার পুড়ে গেছে। এতে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial