Saturday, September 30th, 2023
করেন ওটি, দেন প্রসূতি মায়েদের ব্যবস্থাপত্র !
এসএসসি পাশ করা ক্লিনিক ম্যানেজার
‘সরকারি হাসপাতালের একজন সরকারি নার্স রোগীদের যেসব সেবা দিতে পারে না। আমি সেই সব সেবা দিতে পারি। এজন্য রোগীরা আমার কাছে আসে। একজন এমবিবিএস ডাক্তার ৫ বছর ট্রেনিং করে ডাক্তারি করেন। আর আমি ২০ বছর ডাক্তাদের সাথে কাজ করি। চিকিৎসা কাজে আমার ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। আমি ডা. অরুন চন্দ্র মন্ডলসহ নামকরা বেশ কয়েকজন ডাক্তারের সাথে সহযোগী হিসিবে কাজ করে আসছি।’ কথাগুলো বলছিলেন- নেছারাবাদ উপজেলার মেডিপ্রাইম ক্লিনিকে ম্যানেজার পদে চাকরিরত মাত্র এসএসসি পাশ করা সুকদেব মন্ডল নামে এক কথিত চিকিৎসক। ওই ক্লিনিকে বসে তিনি সার্জন টিমে সিজারিয়ান অপারেশন সহ ছোটখাটবিস্তারিত পড়ুন
দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নেই। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। শুধু প্রাণিসম্পদ খাতই নয় দেশের সার্বিক উন্নয়নেও তাঁর বিকল্প নেই। শনিবার দুপুরে পিরোজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ’ প্রকল্পের আওতায় দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তি এ কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা হীন বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ হয়েবিস্তারিত পড়ুন
পিটার হাস আসলে মেনেনডেজের পরিকল্পনায় হাঁটছেন
পিটার হাস সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বলছি বটে বলার নেই, কিন্তু যতক্ষণ তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আছেন, ততক্ষণ না বলেও উপায় নেই। বাংলাদেশের ওপর বিভিন্ন ধাপে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জন্য পিটার হাস আলোচিত এক নাম। একটু পিছন ফিরে দেখলেই স্পষ্ট হয় যে, বাংলাদেশে আসার পর থেকেই পিটার হাস একের পর এক বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে অপতৎপরতা শুরু করেন। এই অপতৎপরতা বাংলাদেশের জন্য কখনও কখনও বেশ বিব্রতকর হয়েছে। দেশের গণমাধ্যমে এই বিষয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। গতবছর ১৪ ডিসেম্বর সকালে রাজধানীর শাহীনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতাবিস্তারিত পড়ুন
ফ্রিল্যান্সারদের আয়ের উৎসে কোনো কর দিতে হবে না : আইসিটি প্রতিমন্ত্রী
ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। তথ্যটি স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৩০ সেপ্টেম্বর ঢাকার একটি হোটেলে ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টারের উদ্যোগে আয়োজিত ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বাংলাদেশের ফ্রিল্যান্সারদের আশ্বস্ত করে বলেন, তাদেরকে কোনো উৎসে কর দিতে হবে না। তারা ট্যাক্সের আওতার বাইরে। গত কয়েকদিন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছিলো যে, দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয়ের ওপর ১০% কর দিতে হবে। এমন খবর ছড়িয়ে পড়ায় ফ্রিল্যান্সারদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিরূপবিস্তারিত পড়ুন
টানা বৃষ্টিতে শুধু ঢাকা নয় নিউ ইয়র্ক শহরও ডুবে
একটানা বৃষ্টিতে শুধু রাজধানী ঢাকা ডুবে না, দাদাগিরি দেখানো যুক্তরাষ্ট্রের রাজধানী নিউ ইয়র্কও ডুবে যায়। শুক্রবার ভারী বর্ষণে নিউ ইয়র্ক শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাতে ২৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা পানিতে ডুবে যায়। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। অনেকে বলেন “এই হলো উন্নয়নের চিত্র”। অথচ অতিরিক্ত বৃষ্টি হলে শুধু ঢাকাই নয়, বহু দেশের রাজধানীও ডুবে যায়। সে কথা ভুলে যায়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে পৌর কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতার হাতে মারপিটের শিকার সাংবাদিক
বাগেরহাটে নিজের জমির গাছ কাটাকে বাধা দিতে গেলে স্থানীয় শ্রমিক লীগ নেতা ও কাউন্সিলরের হাতে এক সাংবাদিক মারপিটের শিকার হয়েছেন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। জানা গেছে, বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক আলামিন খান সুমন খারদ্দার গ্রামে তার নিজ জমির গাছ কাটার খবর পেয়ে সেখানে গিয়ে গাছ কাটা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাগেরহাট পৌরসভার কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা খান আবু বক্কার সিদ্দিক সুমনকে যেখানে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে। খবর পেয়ে প্রেসক্লাবের সদস্যরা সেখানে গেলেবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক ফোরামের সদস্য হওয়ার যোগ্যতা এখন বাংলাদেশের আছে
বাংলাদেশের বিশ্বঅঙ্গনে যে পরিচিতি বেড়েছে তাতে করে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে দায়িত্ব নেওয়া স্বাভাবিক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তারা বলছেন, আন্তর্জাতিক ফোরামের সদস্য হওয়ার যোগ্যতা এখন বাংলাদেশের আছে। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এমন জায়গায় পৌঁছেছে যে বিভিন্ন ফোরামে তাদের সদস্য হওয়ার সুযোগ বেড়েছে এবং এর পিছনে শক্তিশালী ভূমিকা রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশসহ ১১টি দেশ ২০২৩-২০২৪ মেয়াদে দুই বছরের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর বোর্ড অব গভর্নরসের সদস্য নির্বাচিত হয়। এই বোর্ডের মোট সদস্য দেশের সংখ্যা ৩৫। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভিয়েনায় আইএইএ-এর ৬৭তম সাধারণ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনেরবিস্তারিত পড়ুন
ভাবমূর্তি বা ইমেজ
ছোটবেলায় পাঠ্যপুস্তকে একটা গল্প পড়ানো হতো। গল্পটা আবারও বলছি- বাবা তার পাঁচ সন্তানদের ডাকলেন। সবাইকে একটা করে লাঠি দিয়ে তা ভাঙতে বললেন। পাঁচ সন্তানই একটা করে লাঠি অনায়াসেই ভেঙে ফেলল। এইবার আরও পাঁচটা লাঠি একসাথে করে পাঁচজনকে দিলেন। কেউই জোটবদ্ধ লাঠি ভাঙতে পারল না। তখন বাবা সন্তানদের বললেন, যদি সবাই নিজেদের মধ্যে ঝগড়া করো, তবে কখনো শান্তি আসবে না। সবাই মিলে একসাথে থাকলে শান্তি আসবে। এই গল্পটা এখন বাংলাদেশের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্র একের পর এক স্যাংশন দিচ্ছে বাংলাদেশকে। সময়টা সংকটপূর্ণ। তাতে সার্বিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অথচ এই সংকটেবিস্তারিত পড়ুন
বিএনপির হামলায় কিশোর রুমন খুন, মায়ের হত্যা মামলা দায়ের
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি কর্মীদের হামলায়ই মৃত্যু হয়েছে কিশোর জাহেদ হাসান রুমনের। নিহতের মামা এতথ্য সাংবাদিকদের জানিয়েছেন। ১৫ বছর বয়সী ওই কিশোর মিরসরাইয়ের বারৈরহাটের আজমপুর বাজারে একটি কারওয়াশের দোকানে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৬ অক্টোবর চট্টগ্রামে বিএনপির রোড মার্চকে ঘিরে শুক্রবার বারৈরহাট পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম শাহাজাহানসহ দলের নেতাকর্মীরা। কুমিল্লা থেকে চট্টগাম যাওয়ার পথে বারৈরহাটে বিএনপি কোনো পথ সভা করবে কি না, দলটির সভা করার প্রস্তুতি আছে কি না- এসব বিষয় সরেজমিন দেখে চলে যান কেন্দ্রীয় নেতারা। অপরদিকে একইদিনে অর্থাৎ ৬ অক্টোবর আওয়ামী লীগবিস্তারিত পড়ুন
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে বক্তারা
হার্টের যত্নে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি
বিশ্বে প্রতিবছর ২ কোটিরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, যার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। হৃদরোগজনিত মৃত্যুর ৮০ ভাগ প্রতিরোধযোগ্য হলেও বাংলাদেশে হৃদরোগ ঝুঁকি এবং হৃদরোগজনিত মৃত্যু ক্রমবর্ধমান হারে বাড়ছে। স্বাস্থ্যকর জীবনযাপন, তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং এখাতে সরকারের বাজেট বৃদ্ধি করার মাধ্যমে উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি অনেকাংশেই মোকাবেলা করা সম্ভব। বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে শনিবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘বাংলাদেশে হৃদরোগ ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে এসব তথ্য তুলে ধরেন জনস্বাস্থ্য ও হৃদরোগ বিশেষজ্ঞগণ। এই আয়োজনে সহযোগিতা প্রদানবিস্তারিত পড়ুন
