প্রধান সূচি

আলোকবর্তিকার মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আলোকবর্তিকার মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন। শেখ মুজিব ছিলেন আদর্শ ও আলোর মশাল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের আলোকবর্তিকা। আর সেই আলোকবর্তিকার মশাল হাতে নিয়ে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।
তিনি বলেন, শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। এজন্য নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে তিনি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার হাতেই ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে। দেশের উন্নয়ন হয়েছে পাহাড় সমান। যা অতীতের সকল সরকারের তুলনায় অনেক গুণ বেশী। দেশীয় টাকায় পদ্মা সেতু। এখন শেখ হাসিনার পরিকল্পনা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এখন ঢাকার সাথে দক্ষিনাঞ্চলের যোগাযোগ হয়েছে মাত্র আড়াই তিন ঘন্টায় ঢাকায়। কিন্তু বিএনপি জোট সরকারের সময় দেশের উন্নয়নে লুটপাট হয়েছে। কাজেই দেশের উন্নয়ন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। আর আমাদের সকলকে শেখ হাসিনার জন্য দোয়া করতে হবে। কেননা, তিনি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মালিখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার দিপংকর সমদ্দার রিপাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ^াস প্রমুখ।
আলোচনায় ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা কৃষক লীগের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ^াস, শাহ আলম ফরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, কলারদোয়ানিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাসনাত ডালিম, শাখারিকাঠী ইউনিয়ন চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার সুখরঞ্জন বেপারী, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম আকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুল ইসলাম সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ায় ফেরদাউস রুনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial