প্রধান সূচি

ডলার আয়ের জন্যই আমার নামে অপপ্রচার করা হয় : চিত্রনায়ক জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, কিছু মানুষ ইউটিউব আর ফেসবুকে ভিউ বাড়ানো আর ডলার আয় করার জন্যই আমার নামে অপ্রপচার চালায় আর নেগেটিভভাবে আমার নামে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে।
তিনি বলেন, আমি চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব থাকাকালীন সময়ে শিল্পীদের জন্য নিজ উদ্যোগে অনেক ভালো কাজ করেছি। এছাড়া আমি বিগত দিনে আমার গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাপোর্ট’ এর মাধ্যমে পিরোজপুরে অনেক কাজ করেছি। এই ভালো কাজের স্বীকৃতি হিসেবে আমি ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছি। এই কাজগুলো অনেকের সহ্য হয়নি। ভালো কাজ করলে তার পিছনে সমালোচনা থাকবেই। এছাড়া শিল্পী সমিতিকে ঘিরে আমাকে ও আমার কাজ নিয়ে নানা আলোচনা-সমালোচনা করা হয়েছে। সেখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা আমার কার্যক্রম সহ্য করতে পারে নি। তবে সাংবাদিকরা সবসময়ই শিল্পীদের পাশে ছিল, বিভিন্ন সুবিধা ও অসুবিধায় শিল্পীদের পাশে বন্ধুর মতো এগিয়ে এসেছে সাংবাদিকবৃন্দ।
রবিবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপোর্ট’ মানব কল্যাণ সংস্থার আয়োজনে পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জাহেদ খান আরো বলেন, আমি পিরোজপুরের সন্তান হিসেবে আশা করবো আমার প্রতিটি ভালো কাজের সাথেই আপনাদের পাশে পাবো। করোনাসহ বিভিন্ন কারণে আমার চলচ্চিত্রের কাজ একটু ধীরগতির হয়ে গেছে। তবে আশা করছি আগামী দিনগুলোতে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। আমার কিছু ছবি আসছে এবং আর কিছু দিনের মধ্যে একটি ছবি মুক্তি পাবে, যার বেশিরভাগই পিরোজপুরে চিত্রায়িত হয়েছে। ছবিটিতে চেষ্টা করেছি পিরোজপুরকে ফুটিয়ে তোলার। আর কিছু না হলেও পিরোজপুরের সন্তান হিসেবে আপনারা আমার পাশে থাকলে আমি আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো বলে আশা রাখি।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি খালেদ আবু, পিরোজপুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল হাসান হাসিব, নির্বাহী সদস্য হাসান মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, সাপোর্ট মানব কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial