প্রধান সূচি

পিরোজপুরে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। রবিবার রাতে পিরোজপুরের কাউখালী উপজেলার নতুন বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মনবাড়ীয়া জেলার সুমি ওরফে তাসলিমা বেগম (২৫), মুক্তা বেগম (২১) ও ও তাসলিমা বেগমের স্বামী মো. দুলাল মিয়া (৩৫)।
ডিবি সূত্রে জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির এসআই মো. নুরুল আমিন হাওলাদারের নেতৃত্বে  ডিবি সদস্য মামুন-১, মেহেদী, শাহজালাল, সাইফুল মোহাম্মদ রানা, শাকিল ও রোজিনাদের নিয়ে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের উত্তর শংকরপুর নতুন বাজারে অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির এসআই মো. নুরুল আমিন হাওলাদার বাদী হয়ে কাউখালী থানায় এজাহার দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ডিবির ওসি মো. তাজমিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের উত্তর শংকরপুর নতুন বাজারে ২ মহিলা ও ১ ব্যক্তি মাদক নিয়ে অবস্থান করছে। আমাদের টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সুমি ও মুক্তা বেগমের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান স্যারের নির্দেশে আগামী দিনেও আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial