পাইকগাছা থানার ওসি রফিকুল আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
রবিবার সকালে খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান (পিপিএম সেবা) জেলার শ্রেষ্ঠ ওসি মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
গত জুলাই মাসের মামলা তদন্ত, পরোয়ানার আসামি গ্রেফতার, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন শৃংখলার উন্নতি অব্যাহত রাখাসহ সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ বিষয়ে ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ অর্জন আমাদের থানার সকল অফিসার, পুলিশ সদস্যদের প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলাবাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত।
Please follow and like us:
« শেখ কামাল ছিলেন একজন দক্ষ সংগঠক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ডলার আয়ের জন্যই আমার নামে অপপ্রচার করা হয় : চিত্রনায়ক জায়েদ খান »
