প্রধান সূচি

স্বরূপকাঠীতে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে আরমান হোসেন নামে এক বখাটে যুবক কর্তৃক লাঞ্চিত হয়েছেন মো. আজিজুল ইসলাম নামে এক সাংবাদিক। আজিজুল ইসলাম একটি অনলাইন পোর্টাল টিভি এবং বরিশালের একটি স্থানীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। শনিবার রাতে সাংবাদিক আজিজুল ইসলাম বাদি হয়ে ওই বখাটে যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
জানাযায়, গত ২৮ জুলাই ঝালকাঠি জেলা থেকে একদল লোক ট্রলারযোগে কুড়িয়ানা পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলির কামড়ে ৫ শিশুসহ মোট ১৬ জন আহত হন। সাংবাদিক আজিজুল সে খবর জানতে পেরে হাসপাতালে ছুটে গিয়ে আহত ব্যক্তিদের সাথে কথা বলাসহ ভিডিও ধারন করছিলেন। এসময় হাসপাতাল প্রাঙ্গনে থাকা ওই বখাটে যুবক সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়ে তার ক্যামেরা ও মোবাইল কেড়ে নেন। একপর্যায়ে স্থানীয়দের অনুরোধে বখাটে আরমান মোবাইল ও ক্যামেরা ফেরৎ দিয়ে সাংবাদিক আজিজুলকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত আরমান হোসেন বলেন, সে হাসপাতালে গিয়ে অনুমতি ছাড়া ছবি তুলছিল। তাই তাকে ছবি তুলতে নিষেধ করেছিলাম। আরমান হোসেন উপজেলার রাহুতকাঠি গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ওসি জাফর আহমেদ জানান, সাংবাদিক লাঞ্চিত বিষয়ে রাতে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial