প্রধান সূচি

Sunday, July 30th, 2023

 

পিরোজপুরের ২ সংসদীয় আসনের সীমানা নিয়ে রুল হাইকোর্টের

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র নির্বাচনী আসন পিরোজপুর-১ এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র পিরোজপুর-২ আসনের সীমানা পুনর্র্নিধারণের প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে পিরোজপুর-১ এবং পিরোজপুর-২ আসনের সীমানা পুনর্র্নিধারণের প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রুল জারি করেন। আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৯ আগস্ট এ রুলের ওপর শুনানি গ্রহণ করা হবে। আদালতে রিটের পক্ষেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

‘মানুষই মূখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পিরোজপুরে মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। সভায় বক্তব্য রাখেন, এন এস আইর যুগ্ম-পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, এডভোকেট মাহমুদবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে আরমান হোসেন নামে এক বখাটে যুবক কর্তৃক লাঞ্চিত হয়েছেন মো. আজিজুল ইসলাম নামে এক সাংবাদিক। আজিজুল ইসলাম একটি অনলাইন পোর্টাল টিভি এবং বরিশালের একটি স্থানীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। শনিবার রাতে সাংবাদিক আজিজুল ইসলাম বাদি হয়ে ওই বখাটে যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জানাযায়, গত ২৮ জুলাই ঝালকাঠি জেলা থেকে একদল লোক ট্রলারযোগে কুড়িয়ানা পেয়ারা বাগানে বেড়াতে এসে ভিমরুলির কামড়ে ৫ শিশুসহ মোট ১৬ জন আহত হন। সাংবাদিক আজিজুল সে খবর জানতে পেরে হাসপাতালে ছুটে গিয়ে আহত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial