প্রধান সূচি

পিরোজপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

‘মানুষই মূখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য নিয়ে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পিরোজপুরে মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা প্রশাসকের শহিদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, এন এস আইর যুগ্ম-পরিচালক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, এডভোকেট মাহমুদ হোসেন, আফতাব উদ্দিন কলেজের উপাধ্যক্ষ লুৎফর রহমান, জেল সুপার দেব দুলাল, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাকির হোসেন।
পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আয়োজনে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে একটি মাদক বিরোধী একটি র‌্যালী সার্কিট হাউজ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial