খুলনায় যুবতীর লাশ উদ্ধারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী
খুলনা মহানগরীর রায়েরমহল আন্দিরঘাট ব্রিজ এলাকায় কাশবন থেকে হরিণটানা থানা পুলিশ আঁখি আক্তার (২৭) নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত তরুণী বগুড়া সদরের ১২ নং ওয়ার্ডের চক ফরিদ গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে তরুণীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
ন্যাক্কারজনক এই ঘটনায় উদ্বেগ ও দায়ী ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এবং প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে আইনী সহায়তা প্রদানের আশ^াস প্রদান করে বিবৃতি দিয়েছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন- সংগঠনের খুলনা মহানগর সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ, উপদেষ্টা রোটারিয়ান এস এম শাহনওয়াজ আলী, আলহাজ¦ রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ ও আলহাজ¦ এ কে এম ফজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ¦ রোটারিয়ান সরদার আবু তাহের, মোহাম্মদ আরিফ, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি এম মোজাহিদুল ইসলাম ও শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলুসহ মো. রুকুনুজ্জামান, সৈয়দ মিজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, ইনামুল হক সবুজ, হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, শাহিন আলম বাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মো. হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মো. মনির হোসেন, মো. বদিউজ্জামান লাবলু, একরামুল হোসেন লিপু, অলোকা রাণী দাস, মো. হুমায়ুন কবির, মো. আফতাব উদ্দীন, মো. সরোয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, ডা. সাইফুল্লাহ মানছুর, অসীম কুমার বিশ^াস, মেহ্দী হাসান, পিযুষ চন্দ্র গোমস্তা, কাজী আব্দুল মান্নান, মো. আকবর আলী, কাজী কামরুল ইসলাম কচি, মো. ইমরান পারভেজ, মো. রবিউল আলম, মো. লিটন হোসেন ও ফিরোজ আহমেদ প্রমুখ।
